27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
রাষ্ট্রপতি পদে মনোনয়ন, বিএনপির দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল
প্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

রাষ্ট্রপতি পদে মনোনয়ন, বিএনপির দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সভায় তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রার্থী ঘোষণার পরই তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

দীর্ঘদিন বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন তিনি।

দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় তিনি দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে মির্জা ফখরুল ছয়বার কারাগারে যান। বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

সংসদ সদস্য ও মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় এবার বিএনপির দীর্ঘদিনের মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মির্জা ফখরুল।

Related posts

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk

১৩৩টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

brs@admin

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড হাইকোর্টে বহাল

News Desk

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

News Desk

ডিএমপির সাবেক ৯ ওসিকে অবসর প্রদান

News Desk
Translate »