34.7 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরান যুদ্ধ করতে চায় না, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত: পেজেশকিয়ান

ইরান নিজের সীমান্ত রক্ষা করবে, তবে যুদ্ধ আর বাড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পেজেশকিয়ান বলেন, ‘আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যাতে শত্রুর হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকে, অনুপ্রবেশের পথ খোলা না থাকে এবং আমাদের বিভক্ত বা দুর্বল করার কোনো উপায় না পায়।’

এর আগে, সোমবার (৪ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি অস্বীকার করেছে তেহরান।

ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩ আগস্ট) স্পষ্টভাবে জানায়, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।

তেহরানের এই বক্তব্যের বিপরীতে ট্রাম্প বলেন, ‘আমরা এখনই কথা বলছি।’

তিনি আরও বলেন, ‘তাদের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের সম্ভাব্য সবশেষ সুযোগ দিতে চাই।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

brs@admin

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

News Desk

কাঠমাণ্ডুর দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালতের নির্দেশ

News Desk

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin

বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

brs@admin
Translate »