BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

বিআরএস টাইমস ডেস্ক : সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার বেলা ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ

News Desk

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন

brs@admin

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

brs@admin

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

brs@admin

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

brs@admin
Translate »