26.9 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

রাঙামাটিতে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে বৃষ কেতু চাকমা এবং মো. গিয়াস উদ্দিন নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাঙামাটি শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীমউদ্দিন জানান, দুপুরে শহরের কোর্টবিল্ডিং তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃষ কেতু চাকমা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও মো. গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক।
বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল অবধি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
বিআরএসটি/এসএস

Related posts

এবার ঈদে মিলবে না নতুন টাকার নোট

brs@admin

সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

News Desk

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৭ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

brs@admin

মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ইউনূস : রাশেদ খান

News Desk
Translate »