BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পেনাল্টির পর নরওয়ের গোলরক্ষককে কী বলেছেন নেইমার?

ব্রুনো ব্যর্থ হলেও ভুল করেননি নেইমার। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র গোলটি শোধ করেন এই ব্রাজিল তারকা। তাতে অবশ্য পরাজয় এড়াতে পারেনি সেলেসাওরা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এর আগে পেনাল্টি থেকে গোল শোধ করেই নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের কাছে ছুটে যান নেইমার। এ সময় তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেনও। নাইল্যান্ডকে ঠিক কী বলেছিলেন নেইমার? তাদের মধ্যে হওয়া কথোপকথন সামনে এনেছে ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল।

চ্যানেলটি জানিয়েছে, পেনাল্টি নেওয়ার আগে নেইমার নাইল্যান্ডের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছিলেন। নাইল্যান্ডকে উসকে দিতে গিয়ে নেইমার বলেছেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’

তবে ম্যাচের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়েজিয়ান গোলরক্ষক নাইল্যান্ডও দমে যাননি। তিনি পাল্টা জবাব দেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’

এরপর নেইমার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!’

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে থেকে পাওয়া সুযোগটি হাতছাড়া করেন ব্রুনো গিমারায়েস। ধীরগতির রান-আপে নরওয়ের গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ব্রুনো। তবে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিউক্যাসল মিডফিল্ডারের নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক।

ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল ৭৯ মিনিটে আর্লিং হালান্ডের করা গোলে পিছিয়ে পড়ে। পরে ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ম্যানচেস্টার সিটির এই তারকা। অতিরিক্ত সময়ে নেইমার ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

পিরোজপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎ ‎

News Desk

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

News Desk

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে নাসার অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

News Desk

স্বামী অসুস্থ, তাই সড়কে ফেলে গেল স্ত্রী

News Desk
Translate »