26.6 C
Bangladesh
Sunday, August 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ভেনেজুয়েলার দুর্গতদের পাশে নেইমার

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলের ফুটবলার ও পোস্টার বয় নেইমার জুনিয়র।
জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য দেশটিকে আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।
নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অস্থায়ী আশ্রয়ের পেছনে ব্যয় করা হবে।
দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার এক খুদে বার্তায় জানান, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।
গত ২৪শে জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ভেনেজুয়েলায়। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং এর প্রায় ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জরুরি অবস্থা জারি হয়।
এদিকে, ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ চোটের কারণে মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন এই ফুটবল তারকা।
বিআরএসটি/এসএস

Related posts

পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই : ধর্ম উপদেষ্টা

News Desk

আ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ

News Desk

ধানমন্ডিতে মিছিল শেষে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

brs@admin

সব তারকাকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী স্কারলেট জোহানসন

brs@admin

দাবি না মানলে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk
Translate »