26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব হলেই এটা বন্ধ হবে। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত কক্সবাজার দিয়েই মাদক আসে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

আগে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেতো উল্লেখ করে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এখন থেকে কোনো অবস্থায় যেন তারা ছাড় না পায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

২ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

News Desk

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

News Desk

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

brs@admin

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

News Desk

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও গভীর রাত পর্যন্ত শুটিং

News Desk
Translate »