29.2 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে তারেক রহমান। আজ রোববার বিকেল পৌনে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে ২২ জুন রাতে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এ সফরে সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে আছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যদের মধ্যে চিফ হুইপ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীন ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতও এদিন বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

 

Related posts

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি : রিজওয়ানা হাসাান

News Desk

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল

News Desk

শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

News Desk

জুলাইয়ে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

News Desk

উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে : ইশরাক হোসেন

brs@admin

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk
Translate »