25.1 C
Bangladesh
Thursday, August 6, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রোববার দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

দু’দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম কোনো বৈদেশিক সফর।

প্রধানমন্ত্রীর সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুরও। তার সফর উপলক্ষ্যে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও থাকবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে তার সফরসঙ্গী হিসাবে।

Related posts

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

brs@admin

ক্ষমতায় এলে কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না : জামায়াত আমির

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন

brs@admin

ডাকসু নির্বাচন : ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

News Desk

দক্ষিণ সুদান-উগান্ডা সীমান্তে সেনা সংঘর্ষ, ঘর ছাড়ছে হাজারো মানুষ

News Desk
Translate »