31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল মধ্য আফ্রিকা দেশ ডিআর কঙ্গো।শক্তিশালী পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়েন তারা। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিলো কঙ্গো। দ্বিতীযয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি। পর্তুগালের খেলোয়াররা গোলের অনেক সুযোগ মিস করেছেন।

প্রথমার্ধে শেষ হওয়ার অতিরিক্ত সময় পর্তুগালের জালে বল পাঠিয়ে সমতা এনেছে কঙ্গো। বুধবার রাত ১১টায় ম্যাচ শুরু হওয়ার ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল দিয়ে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষ দিকে গোল হজম করে তারা। দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়োনে উইসা।

বিশ্বকাপে উইসার গোল তৈরি করল ইতিহাসও। টুর্নামেন্টটির ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলটি করলেন তিনি। এর আগে একটি মৌসুম খেলে ১৪ গোল হজম করলেও কোনো গোল দিতে পারেনি তার দল।

প্রথমার্ধে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেস বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথম ম্যাচ ড্র করায় চাপে থাকলো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ম্যাচে বেশিরভাগ সময়ই নিস্প্রভ ছিলেন সিআর সেভেন।

স্পোর্টস/আরএন

Related posts

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

News Desk

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

News Desk

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

‘বিভীষিকাময় আয়নাঘর : ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন

News Desk

রাজধানীতে বিএনপির তিন সংগঠনের সমাবেশ আজ

brs@admin
Translate »