31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

বিশ্বকাপে সৌদি আরব-উরুগুয়ে ম্যাচও ড্র

গ্রুপের প্রথম অঘটনটি ঘটিয়েছে পুঁচকে কেপভার্দে। বিশ্বকাপের টপ ফেবারিট স্পেনকে গোল শূন্য সমতায় রুখে দিয়েছে তারা। ‘এইচ’ গ্রুপে মঙ্গলবার সকালে উরুগুয়ে ও সৌদি আরবের ম্যাচটিও ড্র হয়েছে। অবশ্য প্রথমার্ধে গোল করে ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখা সৌদির আশাভঙ্গই হয়েছে শেষ পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শুরু হওয়া ম্যাচে ৪১ মিনিটে লিড নেয় এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। গোল করে আব্দুলেলাহ আল আমরি। শুরু থেকে রক্ষণ আটো করে খেলা মরুর দেশটি দ্বিতীয়ার্ধে রক্ষণে আরও জোর দেয়। একে একে উরুগুয়ের ২৬টি আক্রমণ পরাস্ত করে।

গোলবারে মোহাম্মদ আল ওয়াইস ছিলেন দুর্দান্ত ছন্দে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয় পাওয়া সেই ম্যাচের স্মৃতি মনে করান প্রো লিগের দল আল উলাতে খেলা ৩৪ বছর বয়সী গোলরক্ষক। কিন্তু ম্যাচের ৮০ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাহোকে আর রুখতে পারেননি তিনি। ড্র নিয়েই তাই মাঠ ছাড়তে হয় ২০৩৪ বিশ্বকাপের সম্ভাব্য স্বাগতিক সৌদি আরবের।

শুধু অঘটনের গ্রুপ নয় ২০২৬ বিশ্বকাপের অঘটনের রাতও বলা যেতে পারে। কারণ গ্রুপ ‘জি’তে মিশর ও বেলজিয়ামের ম্যাচটিও  ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। মিশর ম্যাচের ২০ মিনিটে ইমাম মাশুরের গোলে লিড নিলেও ৬৬ মিনিটে মোহামেদ হানির আত্মঘাতী গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

স্পোর্টস/আরএন

Related posts

একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত : জামায়াত আমির

News Desk

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

News Desk

অতিরিক্ত এসপি হাফিজ সাময়িক বরখাস্ত

News Desk

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

News Desk

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

News Desk
Translate »