29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
বোর্ড বদলালেও পরিকল্পনা একই, বললেন ফিল সিমন্স
খেলাধূলা

বোর্ড বদলালেও পরিকল্পনা একই, বললেন ফিল সিমন্স

বোর্ড বদলালেও পরিকল্পনা একই, বললেন ফিল সিমন্স । নিউজিল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে ক্রিকেটের প্রশ্নের পাশাপাশি বারবার উঠে আসে বিসিবি সভাপতির পরিবর্তনের প্রসঙ্গ। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে প্রধান কোচ ফিল সিমন্সকে করা প্রথম কয়েকটি প্রশ্নের মধ্যে পাঁচটিই ছিল বোর্ডের নেতৃত্ব বদল নিয়ে।
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নেন সিমন্স। তখন তামিম ইকবাল ছিলেন সক্রিয় ক্রিকেটার, আর এখন তিনিই বিসিবি সভাপতি। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত তিনজন সভাপতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে সিমন্সের।
দেড় বছরে তিন সভাপতি দেখার অভিজ্ঞতা তাকে বিস্মিত করেছে কি না জানতে চাইলে সিমন্স বলেন, এখন আর কোনো কিছুতেই তিনি অবাক হন না। এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কোনো প্রসঙ্গের সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি জানেন, প্রতিদিনই অনেক কিছু ঘটে।
নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে তার কথা হয়েছে বলেও জানান সিমন্স। স্টাফদের সঙ্গে আলোচনা ছাড়াও দুই দিন আগে খেলা চলাকালে তামিম ড্রেসিংরুমে এসে কিছু সময় কাটিয়েছেন এবং কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতি পরিবর্তন কোচ হিসেবে তার কাজে কোনো প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নে সিমন্স স্পষ্ট করেন, এতে তার দায়িত্ব পালনে কোনো পরিবর্তন আসে না। দল প্রস্তুতির পদ্ধতি, সিরিজকে ঘিরে কাজের ধরন বা কোচিং গ্রুপের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, কেউ এসে তাদের পরিকল্পনা বদলানোর চেষ্টা করেনি। শুরুতে যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন, এখনো সেটিই বাস্তবায়নের চেষ্টা চলছে।
মাঠের বাইরের এই পরিবর্তন খেলোয়াড়দের প্রস্তুতিতেও কোনো প্রভাব ফেলছে না বলে মনে করেন সিমন্স। অনুশীলন, ক্যাম্প বা প্রস্তুতির কোনো অংশই ব্যাহত হয়নি। খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক অবস্থাতেও কোনো পরিবর্তন তিনি লক্ষ্য করেননি। বরং কয়েকজন ক্রিকেটার আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে বলেও জানান বাংলাদেশের প্রধান কোচ।

Related posts

পাকিস্তানের কঠোর সমালোচনায় সাবেক কোচ জেসন গিলেস্পি

News Desk

খেলাধুলা সমাজের খারাপ কর্মকাণ্ড দূর করে : হাফিজ উদ্দিন

News Desk

লাহোর কালান্দার্সের জার্সিতে জাদু দেখাচ্ছেন রিশাদ

brs@admin

মেসি-রোনালদোর পাশে হ্যারি কেইন, ৭৩ গোলেই ব্যালন ডি’অরের বড় দাবিদার

brs@admin

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, প্রথমবার সুযোগ তিনজনের

News Desk

লিটনকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

News Desk
Translate »