29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগেরহাটে অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে বিক্রি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন পাম্প থেকে অ্যাম্বুলেন্স এর দোহাই দিয়ে তেল নিয়ে চড়া মূল্যে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন হানিফ তালুকদার। এ সময় তার বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালত।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

মাসে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে বেড়েছে ২১২ টাকা

Durjoy Das

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি

News Desk

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

News Desk
Translate »