29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ
সারাদেশ

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ । সাতক্ষীরা সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলো গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার  দিকে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়, গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাৎক্ষনিক আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গাড কে বিষয় টি জানানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আমরা বনদস্যু নির্মুলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সকলের সাথে কথা হচ্ছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আহত জেলের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Related posts

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

brs@admin

তজুমদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ

News Desk

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

News Desk

পিরোজপুরের ৩টি আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

News Desk

পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে শেখ হাসিনা : নুর

News Desk

ঝালকাঠিতে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে উঠান বৈঠক

News Desk
Translate »