বুধবার, এপ্রিল ৮, ২০২৬
BRS TIMES
Uncategorized

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ। এই ছুটিতে কোন কোন দিন মেট্রো রেল চলাচল করবে আর কোন দিন বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না : নাহিদ

brs@admin

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

brs@admin

বাজেট আরও ছোট হওয়া উচিৎ ছিলো : আমীর খসরু মাহমুদ

brs@admin

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন

brs@admin

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

brs@admin
Translate »