27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

অবৈধভাবে অবৈধ বালু ব্যবসায়ীকে জরিমানা

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

brs@admin

মাসে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে বেড়েছে ২১২ টাকা

Durjoy Das

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

News Desk

বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ঐতিহাসিক সিরিজ জয়

brs@admin

গুলশানে চাঁদাবাজি মামলায় ৪ ছাত্রনেতা ৭ দিনের রিমান্ডে

News Desk

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

News Desk
Translate »