31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
একুশে পদকে ভূষিত আইয়ুব বাচ্চু, পরিবারের আবেগঘন প্রতিক্রিয়া
বিনোদন

একুশে পদকে ভূষিত আইয়ুব বাচ্চু, পরিবারের আবেগঘন প্রতিক্রিয়া

একুশে পদকে ভূষিত আইয়ুব বাচ্চু, পরিবারের আবেগঘন প্রতিক্রিয়া । বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চুকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

পদক গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ফেরদৌস আখতার চন্দনা বলেন, এই সম্মাননা কেবল আইয়ুব বাচ্চুর ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং বাংলা ব্যান্ড সংগীতের জন্যও রাষ্ট্রীয় স্বীকৃতি।

এদিকে ব্যান্ড দল এলআরবি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইয়ুব বাচ্চুর প্রতি এ রাষ্ট্রীয় সম্মান তার আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বাংলা রক সংগীতে তার সাহসী ও সৃজনশীল অবদান দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি এনে দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র যখন কোনো শিল্পীর অবদানকে স্বীকৃতি দেয়, তখন তা পুরো সংগীতাঙ্গনের জন্য সম্মানের বিষয় হয়ে ওঠে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা তৈরি করে। একইসঙ্গে আইয়ুব বাচ্চুর সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক প্রভাব বিবেচনায় ভবিষ্যতে আরও বড় রাষ্ট্রীয় স্বীকৃতির প্রত্যাশার কথাও জানানো হয়েছে।
শেষে এলআরবি জানায়, আইয়ুব বাচ্চু শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তার সুর, স্বপ্ন ও সাহস এখনও সংগীতপ্রেমীদের এগিয়ে যেতে প্রেরণা জোগায়।

Related posts

প্রিয় অপু, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না, তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত: জয়

brs@admin

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন ফারিণ

News Desk

ছেলের মৃত্যুর বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর মুখ খুললেন সালমান শাহর মা

News Desk

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির ঘোষণা, থাকছে নতুন চমক

News Desk

পরবর্তী টার্গেট প্রধানমন্ত্রী হওয়া? জবাব দিলেন কঙ্গনা

News Desk
Translate »