33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার দায়ে নৌকাসহ তিন জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।

বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার মাইটর চরের খাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)।

বনবিভাগসূত্র জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরছে একদল জেলে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ পুষ্পকাটি স্টেশনের সদস্যরা সুন্দরবন মাইটর চরের খাল এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি নৌকা ও মাছধরার সরাঞ্জামসহ উক্ত তিন জেলেকে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান সুন্দরবন সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বনআইনের ১৯২৭ ধারা অনুযায়ী মামলা দায়েরের পর বুধবার দুপুর তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো

News Desk

এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

brs@admin

২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা হেফাজত ইসলামের

brs@admin

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

News Desk

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানালো বিমান বাহিনী

News Desk
Translate »