রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালিদ মোহাম্মদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দনি নগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মোহাম্মদ উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ও উপজেলার ঘুঘুরাতলী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ১০ বন্ধু মিলে বিন্যাকুড়ি বাজারে খাবার শেষে ইজিবাইকে করে উপজেলার ঘুঘরাতলিতে ফিরছিল তারা। পথে দনি নগর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকের সব যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খালিদ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হয়েছে।

পরিদর্শক আহসান হাবিব বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ

News Desk

পিআর পদ্ধতিতেই নির্বাচনের আহ্বান সেলিম উদ্দিনের

News Desk

কাল থেকে সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা

News Desk

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি আনোয়ারুল

brs@admin

বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি , সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার আবেদন

brs@admin
Translate »