26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে সর্বস্তরের জনগণকে জানাতে চাই আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলীয় গুন্ডাবাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তৎকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি। যার প্রেক্ষিতে আদালতের রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথ এর ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন।

দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতে ব্যর্থ হয়। এই নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা আমাকে আশ্বস্ত করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে আমার দায়িত্বভার বুঝিয়ে দেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নির্বাচন কমিশনের এহেন আস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এই চলার পথে আমি জনগণের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনি এলাকা বাগেরহাট ১ আসনে সর্বস্থর মানুষের প্রতি চির কৃতজ্ঞ।

লিখিত বক্তেব্য তিনি আরো বলেন, বাগেরহাট ১ আসনের সর্বস্তরের জনগণ ও মেহনতি মানুষ, আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আপনাদের কাছ থেকে আমাকে দূরে ঠেলে নিবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই জীবনে যে অবস্থানেই থাকি আপনাদের জন্য সব সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করব।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

News Desk

নতুন দলের নিবন্ধন সেপ্টেম্বরে

News Desk

পে স্কেলের গেজেট প্রকাশে আর কতদিন, জানালেন কর্মকর্তারা

News Desk

একদিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

brs@admin

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk
Translate »