BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

brs@admin

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ জারি

News Desk

২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

brs@admin

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

News Desk

পুলিশের অতিরিক্ত চার ডিআইজিকে বদলি

brs@admin
Translate »