27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বড়দাহ পুরাতন ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এ ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার রাত ১ টার দিকে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১ টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও সকাল ৮ টার দিকে চালক সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সংবাদ শুনে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

News Desk

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

brs@admin

৪৪তম বিসিএস : কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

brs@admin

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

আমি ওই খারাপদের মধ্যে একজন নই : টিউলিপ সিদ্দিক

News Desk

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

News Desk
Translate »