26.6 C
Bangladesh
Sunday, August 16, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি পিসি কলেজ সড়কে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।

এসময়, বাগেরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আশ বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামরুজ্জামান, আশার আলো বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আসাদসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় শতাধিক শীতার্তদের মাঝে চাঁদর, হুডি, সোয়েটার প্রদান করা হয়।

তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে রাশিদা বেগম বলেন, শীত খুব বেশি পড়েছে, রাতে ঘুমানো কষ্টকর হয়ে যাচ্ছিল। আজ কম্বল আর চাদর পেয়ে অনেক স্বস্তি লাগছে। এমন সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া।
আবদুল মালেক (৪৮) বলেন, দিনে কাজ করি, রাতে শীতের যন্ত্রণা বেশি। ফুলহাতা গেঞ্জি পেয়ে খুব খুশি হয়েছি। এই শীতে এগুলো অনেক কাজে আসবে।
সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল হাসিনার মামলার রায়

News Desk

হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম

brs@admin

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

News Desk

ভারত ও বাংলাদেশ সম্পর্কের পুনরুদ্ধার কেবল সৎ আত্মসমালোচনার মাধ্যমেই সম্ভব : ফারুকী

News Desk

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

brs@admin

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

brs@admin
Translate »