29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মোংলায় মহান বিজয় দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর কর্মসূচীর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকার ৮টায় পৌর স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মোংলা থানা প্রশাসন ও বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

‎সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

‎আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

‎এদিন বিকেলে ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

News Desk

জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

News Desk

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

News Desk

যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

News Desk

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

brs@admin
Translate »