33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে : প্রধান উপদেষ্টা

বিদেশে জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালালবেষ্টিত জগৎ। সরকার এর থেকে অনেক দূরে। সরকারের এর ভেতরে ঢোকার ক্ষমতা নেই।

প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ—বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি।
বিভিন্ন দেশ তেলের খনি পেয়ে বড় হয়ে যায় এমন মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। এদিকে আমাদের দেশ তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না। ব্যবহার করতে হবে। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই বলেও জানান প্রধান উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন বাংলাদেশ গঠনে প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

brs@admin

পিরোজপুরে নারী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

News Desk

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক : জামায়াত

News Desk

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, বুধবার বিক্ষোভ

brs@admin

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে : দুদক চেয়ারম্যান

News Desk
Translate »