31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকগণমাধ্যমপ্রচ্ছদশিরোনাম

অস্ট্রিয়ায় সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন মাহবুবুর রহমান

অস্ট্রিয়ায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এজেএইচআরএএফ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস এক্টিভিটস ফোরাম (এজেএইচআরএএফএ) এর আয়োজনে প্যান প্যাসিপিক সোনারগাঁও হোটেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন মাহবুবুর রহমানের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমানের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তাঁর জামাতা।

এর আগে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এমএম ইকবাল আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক মাহবুবুর রহমান ছাড়া ও বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৩৪ জনকে এজেএইচআরএএফ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস এক্টিভিটস ফোরাম।
বিআরএসটি/এসএস

Related posts

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

brs@admin

‘আমি আর পারছি না’, লাইভে এসে বললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

News Desk

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk

বিশ্বনেতাদের ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা’ পরিহারের আহ্বান শির

News Desk

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin
Translate »