27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা।

বিএনপির পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশে চলমান সংকট ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

ঝিনাইদহে মাদক ও অস্ত্রসহ নারী গ্রেফতার

News Desk

জনপ্রিয় সংস্থা বাজাজ আনলো এবার সিএনজি স্কুটার

brs@admin

সীতাকুণ্ডে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

News Desk

জামায়াত কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

News Desk
Translate »