BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার।

তথ্যমতে, খুলনার কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।

এছাড়া অন্য আদেশে ঊর্ধ্বতন আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

মধ্যবর্তী ভোটে ভরাডুবি ‐ দুই কক্ষই হারাল ট্রাম্পের দল

rahman himel

আজ বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ

News Desk

কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

News Desk

গুম তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতার দাবি অধিকার এর

News Desk