28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেবো।

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ব্যাপারে রোববারের বৈঠকে আলোচনা হয়নি। সাধারণত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যথাসময়ে জানতে পারবেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ইসি। যেখানে সিইসি ছাড়াও অপর চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সুখবর দিলো বিশ্বব্যাংক

brs@admin

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk

জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

News Desk

দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জামায়াত আমিরের

News Desk

অভিবাসী বিতাড়ণের পরিধি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

brs@admin

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin
Translate »