রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

লালমোহনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বাদ আসর লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাও. ইমরান আতিক রাজিব।

দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মোতাহার হাওলাদার, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিস, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, এনায়েত কবীর মুন্সিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Related posts

সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে : মাহমুদুর রহমান

brs@admin

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

News Desk

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

brs@admin

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৬

News Desk

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

News Desk

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin
Translate »