28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমোহনে কুরআন খতম ও দোয়া মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ভোলার লালমোহনে কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন পৌরসভা যুবদলের আয়োজনে শনিবার পৌরসভার ১নং ওয়ার্ডে জামিয়া ইসলামিয়া মারকাজুল ক্বউমী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, জান্নাতুন ফেরদাউস জামে মসজিদের খতিব মাও. কামাল উদ্দিন।

দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে খাবার পরিবেশন করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

News Desk

করোনায় আরও এক মৃত্যু

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

দশ জনের বেলজিয়ামকে রুখে দিল ইরান

brs@admin

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

News Desk
Translate »