26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি ৫ দশমিক ২ একর দেখিয়েছেন। দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান পাওয়া যায়। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি।

রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুুদক চেয়ারম্যান জানান, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই। তবে, নানা সীমাবদ্ধতা আছে।

মোহাম্মদ আবদুল মোমেন আরো বলেন, যে দলেরই হোক, সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে, সেটা বড় ব্যাপার না। দেখতে হবে লোকটা সৎ কি না।

দুদকের মামলার আসামি হতে পারে, এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীরা হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসাব দিতে হয়। কেউ গোপন করলে, তা খুঁজে বের করে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো জানান, দুদক বিচারকারী না। দুদকের দায়িত্ব মামলার তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন আর বিচারের দায়িত্ব আদালতের।

পরে তিনি সিলেটে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল

News Desk

‘গাজা জিম্মি মুক্তি চুক্তি’ অনুমোদন করেছে ইসরাইল

News Desk

ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী রিমান্ডে

News Desk

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে প্রতিমন্ত্রী

News Desk

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

News Desk

চাঁপাইনবাবগঞ্জে জামানাত হারালেন ১০জন প্রার্থী

News Desk
Translate »