26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন চূড়ান্ত তালিকায় ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

News Desk

ঈদ স্পেশাল সুস্বাদু মাটন কোরমা

brs@admin

মনিরামপুর বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

News Desk

জীবন পেয়েও শূন্য রানে আউট এনামুল

brs@admin

লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

News Desk

গাজার ভয়াবহতায় জড়িত থাকার অবসান ঘটান: ব্রিটিশ সরকারকে ৩০০ বিশিষ্ট ব্যক্তির চিঠি

brs@admin
Translate »