31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ

রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। সেখানে আকাশ এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়াও, রাজধানীর গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বাড্ডা সড়কে যানজট বাড়তে থাকে। পরে পুলিশ এসে বাসগুলো সরিয়ে নেয়।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

News Desk

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

brs@admin

জামায়াতের হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

brs@admin

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

brs@admin

লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন ইউএনও’র মতবিনিময় সভা

News Desk
Translate »