31.6 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

মুন্সীগঞ্জে ককটেলসহ একজন আটক

মুন্সীগঞ্জ জেলা সদরে যৌথ বাহিনীর অভিযানকালে ২৩ টি তাজা ককটেল সহ মো. হাসান বেপারী (৪২) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জ পৌর এলাকার বৈখর এলাকায় সেলিনা আক্তারের বাড়িতে অভিযানকালে পাশের ড্রেন থেকে ৩টি বালতিতে রক্ষিত তাজা ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. হাসান বেপারী মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌর এলাকাধীন বৈখর এলাকায় সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির পাশের ড্রেন থেকে তিনটি বালতিতে রক্ষিত ২৩ টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় সেলিনা আক্তারের দোচালা টিনের ঘর থেকে ককটেল তৈরীর জন্য আনা শতাধিক জর্দার কৌটা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. হাসান বেপারী নামের একব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন

brs@admin

আবদুল হামিদ এর বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

খোঁজ মিলেছে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

News Desk

চুরি-দুর্নীতি করিনি, দেশের ক্ষতিও করিনি: আরিফিন শুভ

brs@admin

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

brs@admin
Translate »