31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

পাঁচ দফা দাবিতে আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলো।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতসহ আটটি দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তাদের দাবিগুলো হলো :
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কাযর্ক্রম নিষিদ্ধ করা
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো স্মারকলিপি দেবে। আগামী ৩ নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নি বিষয়ক মহড়া

News Desk

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk

মানবতার শত্রু আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি হেফাজতের

brs@admin

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk
Translate »