28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

এবার ঈদে মিলবে না নতুন টাকার নোট

বিআরএস টাইমস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট (ফ্রেশ নোট) বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে ঈদকে ঘিরে আগামী ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল, তা এখন আর হচ্ছে না।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মধ্যে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এজন্য যেসব ব্যাংকের শাখায় ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, সেসব ব্যাংককে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

বিআরএসটি/আরএন

Related posts

যমুনাসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

News Desk

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক

brs@admin

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

News Desk

বাধ্যতামূলক অবসরে আরও চার ডিআইজি

News Desk

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

News Desk

শ্যামনগরে চেতনানাশক স্প্রে চক্রের হোতাসহ গ্রেপ্তার-২

News Desk
Translate »