26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রাম-গাজীপুরে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

চট্টগ্রাম এবং গাজীপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (২৫ অক্টোবর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আকবরশাহ থানার আলীশাহ ফকিরবাড়ির শফিকুল ইসলামের ছেলে মো. আজাদ(৩৭) গাজীপুর সদর থানাধীন পাকৈরদেশী এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৭ এবং র‌্যাব-১ গাজীপুর এর যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোটো ছিলোনিয়া এলাকার জেবল হোসেন এর ছেলে ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে(৩৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

‘হতাহতদের তালিকা ও নিখোঁজদের দ্রুত সন্ধান দিন’ : মুজিবুর

News Desk

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

News Desk

পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

brs@admin
Translate »