28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন গ্রেফতার

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌর সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার লিখন (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লিখন কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোপালপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশের ওপর তিনি ও তার সহযোগীরা হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া, ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসির ছয় কর্মকর্তাকে বদলি

brs@admin

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

News Desk

ইসরায়েল-যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

brs@admin

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin

পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

News Desk
Translate »