27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা পুনঃআপিলের ওপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৩৭ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

আবেদনের পক্ষে শুনানি করছেন- আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ২৭ আগস্ট আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন।

পরে এই রায়ের বিরুদ্ধে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

News Desk

আরেকটি চমক দেখাল কেপ ভার্দে, স্পেনের পর রুখে দিল উরুগুয়েকেও

brs@admin

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

News Desk

ভেনেজুয়েলাকে তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্যই কিনতে হবে : ট্রাম্প

News Desk

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

News Desk
Translate »