26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

আ স ম ফিরোজসহ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চীপহুইপ (পটুয়াখালী-২) বাউফল আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা সমন্বিত শাখা। একই অভিযোগে তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান সাকিবের বিরুদ্ধে পৃথক আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ প‌রিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, আ স ম ফিরোজ সরকারি কর্মচারী হয়েও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৯ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে করছেন।

অপরদিকে, তার স্ত্রী দেলোয়ারা সুলতানার অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১ লাখ টাকার বেশি। আর তাদের ছেলে রায়হান সাকিবের নামে আছে ৪ কোটি ২১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচন নিয়ে কালক্ষেপণ মানে পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেয়া : রুহিন হোসেন প্রিন্স

brs@admin

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

brs@admin

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

brs@admin

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে: ডা. তাহের

brs@admin

অস্ট্রিয়ায় শিশুখাদ্যের জারে বিষ শনাক্ত, সতর্কতা জারি

News Desk
Translate »