32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫)- কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে। এর আগে তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, নাছির উদ্দিনের বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সীতাকুণ্ডে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

News Desk

ফেসবুক ব্যবহারকারীরা স্টোরি ভিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন

brs@admin

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

News Desk

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

brs@admin

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

brs@admin

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk
Translate »