26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

খেলাধুলা সমাজের খারাপ কর্মকাণ্ড দূর করে : হাফিজ উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ফুটবল বাংলাদেশসহ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কর্মকাণ্ড দূর হয়ে যায়।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীরবিক্রম) স্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

লালমোহন উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী উপজেলার কালমা ইউনিয়ন একাদশ বনাম ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা একাদশ অংশগ্রহণ করে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেফতার

News Desk

৫৪ রানে অলআউট বাংলাদেশ – অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জার হার

brs@admin

পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন

News Desk

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

brs@admin

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

News Desk

গাজায় মানবিক সহায়তায় ১৩ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

News Desk
Translate »