BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন তিনি। চলতি বছরের ১৮ জুনও এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিআরএসটি/এসএস

Related posts

সংস্কৃতিকর্মীদের অনেকে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন : সেলিমা রহমান

News Desk

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

News Desk

যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ড. ইউনূসের

brs@admin

দুর্যোগপূর্ণ আবহাওয়া : ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ‎

News Desk

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

News Desk

লিভারপুলেই থাকছেন সালাহ

brs@admin