33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবো : সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশ নেবে এনসিপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) নেত্রকোনা শহরের বড়বাজার সালতি রেস্টুরেন্টে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে মাঠে নামছে’ এবং প্রয়োজনে তারা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘এ অন্তর্র্বতী সরকারের একটি বড় ব্যর্থতা হলো ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক উপড়ে ফেলা যায়নি; সেই কাঠামো এখনও টিকে আছে।’ কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালালেও পুরো কাঠামো এখনও সক্রিয় রয়েছে এবং এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

সারজিস আলম বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে সুবিধা না পায়, তা নিশ্চিত করা। এজন্য সকল রাজনৈতিক দলকে কৌশলগতভাবে কাজ করতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Desk

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

brs@admin

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin

নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমোহনে কুরআন খতম ও দোয়া মোনাজাত

News Desk

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে

News Desk
Translate »