BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শাহবাগে তিনজনেের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, প্রথম মরদেহটি উদ্ধার করা হয় রাত সাড়ে ৯টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের আইল্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।

দ্বিতীয় ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর, রাত পৌনে ১০টার দিকে। জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢা
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

শিগগিরই আসছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

News Desk

দেশে আজ থেকে চালু হলো ‘গুগল পে’

brs@admin

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা

brs@admin

মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

brs@admin

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk