27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষাশিরোনাম

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রদূত ভান্ডারী আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বলে নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

তারা একাডেমিক যোগাযোগ, ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা নিয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।
বিআরএসটি/এসএস

Related posts

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

News Desk

তিন বছরের মধ্যে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের আলোচনা

brs@admin

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

‘গোপনে বিয়ে’র খবরে ক্ষিপ্ত পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

News Desk

সালমান শাহকে হারানোর আজ ২৯ বছর

News Desk

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk
Translate »