BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন। তিনি সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।’

তিনি জানান, প্রধান উপদেষ্টা এ সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে আয়োজন করা হয়। সেখানে সারাবিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইতালির রোমে অবস্থিত এফএও’র সদর দপ্তরে আগামী ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

নির্যাতনের শিকার, হাসপাতালে ভর্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক

brs@admin

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কারবাল?

News Desk

নিজের গ্ল্যামার হারানোর কথা জানালেন পিয়া জান্নাতুল

rahman himel

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

brs@admin

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

brs@admin