28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল : সালাহউদ্দিন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোটের বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে তা জাতীয় নির্বাচনের সঙ্গেই করা সম্ভব। পাশাপাশি পিআর ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করতে চায় কয়েকটি রাজনৈতিক দল।

তিনি বলেন, দেশে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে তারা নির্বাচন বানচাল করার কোনো সুযোগ পাবে না। তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরও ভয়ংকর করে তুলবে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

আগামী নির্বাচন নিয়ে পুলিশ বাহিনীর প্রতি আস্থাহীনতার বাস্তবতা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নির্বাচনে দায়িত্ব পালন করবে।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

brs@admin

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

News Desk

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

News Desk

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

brs@admin

বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, অতঃপর..

brs@admin

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পদবী নিয়ে দ্বন্দ্ব নিরসনে প্রস্তাব

News Desk
Translate »