26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আইরিশরা।

১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
বিআরএসটি/এসএস

Related posts

৪৫ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

brs@admin

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে : কৃষি উপদেষ্টা

News Desk

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

News Desk

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Desk

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk
Translate »